চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর আইনজীবী।

এর আগে, গত দুই জুলাই এ সংক্রান্ত রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন (৯ জুলাই) ধার্য করেছিলো।

আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগ এনে সারোয়ার আলমগীরের বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিন। এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। জামায়াত প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী মো. নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করলে সর্বোচ্চ আদালত তা মঞ্জুর করেন।

একই সঙ্গে আপিল বিভাগ সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিলেও একটি শর্ত জুড়ে দেন। সর্বোচ্চ আদালত নির্দেশ দেন যে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। বৃহস্পতিবার হাইকোর্টে রুলের চূড়ান্ত নিষ্পত্তি ও সারোয়ারের প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে তার শপথের পথ সুগম হলো।

একাত্তর/এসি
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও,...
সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রেখে ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি জানিয়েছেন আপিলকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর