জিয়া পরিবার ধ্বংসে ফ্যাসিস্ট হাসিনা সব করেছেন: রিজভী

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন কোনো কাজ বাকি রাখেননি।

বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে রিজভী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনৈতিক প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিবাদকে খুশি করার জন্য কোনো কোনো রাজনৈতিক দল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার অপচেষ্টা করছে। 

১৯৭১ সালকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি—এ কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দল ১৯৭১-এর ইতিহাস মুছে দিতে যে ভূমিকা রাখছে, তা কোনো রাজনৈতিক কৌশল নাকি চাটুকারিতার অংশ?

রিজভী আরও অভিযোগ করেন, ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯০ সালের গণ-আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটি জনগণের বিপরীতে গিয়ে শত্রুর ভূমিকা পালন করেছে। সম্প্রতি সংঘটিত ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ওই দলটি এখন এককভাবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের নামে দাবি করতে চায়।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করে আলোচনার টেবিলে আসার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...
বিএনপির প্রতি প্রতিপক্ষের রাজনৈতিক আক্রমণ ও অশালীন মন্তব্যের তীব্র সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে রুচিহীন বক্তব্য দেওয়া হলেও দলটি ধৈর্য...
ইতিহাসে দেশ পুনর্নির্মাণের সুযোগ বারবার আসে না উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুযোগ সব সময় আসে না, এখন আমাদের...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
আকাশসীমায় যেন কোনো দারুণ থ্রিলার সিনেমার চিত্রনাট্য উন্মোচিত হলো! ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলার ভয়াবহ ঘটনার নেপথ্যে উঠে এলো এক বিস্ফোরক...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন।
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর