হাম ও উপসর্গে দেশে আরও পাঁচ মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮৬ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫ জন মারা গেছেন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এই সময়ে ৮৭৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ২১ হাজার ১৩ রোগী, যাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

আরবিএস
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন। 
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩ জন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২১৮ জন।
মাতারবাড়ীতে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ আনুমানিক ১২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক সবুজ জাহাজ নির্মাণ ও মেরামতকেন্দ্র গড়ে তোলার উদ্যোগে নীতিগত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
আকাশসীমায় যেন কোনো দারুণ থ্রিলার সিনেমার চিত্রনাট্য উন্মোচিত হলো! ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলার ভয়াবহ ঘটনার নেপথ্যে উঠে এলো এক বিস্ফোরক...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর