শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ পাঠ করান প্রধান বিচারপতি।

গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়। তারা হলেন-ড. মো. ফেরদৌস হোসেন,  মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম   ও ইয়াসমিন গফুর।

ওই নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

আরবিএস
রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠান। তবে এক বছর ধরে তিনি বিচার...
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো না হলে শুক্রবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সমর্থকরা।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর