বিয়ে করলেন রোনালদো, হলেন আর্জেন্টাইনদের ‘দুলাভাই’

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

দীর্ঘ সম্পর্কের অবশেষে শুভ পরিণয় ঘটলো। বুয়েনস এইরেসে জন্ম নেওয়া দীর্ঘদিনের প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে পর্তুগাল ও বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি আনুষ্ঠানিকভাবে হলেন আর্জেন্টাইনদের ‘দুলাভাই’। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে উপকূলীয় রিসোর্ট শহর কাসকাইসে এক সিভিল অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের আংটির ছবি পোস্ট করে বিয়ের খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই আল নাসর ফরোয়ার্ড। ঘরোয়া এই অনুষ্ঠানে এই দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। সৌদি প্রো লিগের নতুন ২০২৬-২৭ মৌসুমে ক্লাব আল নাসরের খেলা শুরুর মাত্র চার দিন আগে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার প্রথম পরিচয় হয়। জর্জিনার ভাষায় সেটি ছিলো ‘প্রথম দেখাতেই প্রেম’। ২০১৭ সালের মে মাসে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জর্জিনার সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রোনালদো।

এই দম্পতির ঘরে বর্তমানে পাঁচ সন্তান রয়েছে—ক্রিস্টিয়ানো জুনিয়র, সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া জমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও, অ্যালানা মার্টিনা এবং বেলা। ২০২২ সালে বেলা ও অ্যাঞ্জেল নামের জমজ সন্তানের জন্ম হলেও জন্মের পরপরই অ্যাঞ্জেল মারা যায়।

সম্প্রতি নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলে ফেলা রোনালদো পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও জাতীয় দল পর্তুগালের হয়ে তার ক্যারিয়ার শেষ কি না, সে বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

রোনালদো বলেন, এভাবে বিশ্বকাপ ছেড়ে যেতে আমার খারাপ লাগছে। আমি আমার সর্বস্ব দিয়েছি। হ্যাঁ, এটা আমার শেষ বিশ্বকাপ ছিলো। তবে আমি ভাবার ও পরিবারের সঙ্গে থাকার সময় নেবো এবং উত্তেজনার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবো না।

পর্তুগাল দলের হয়ে ২৩ বছরে তিনটি শিরোপা জেতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই তারকা ফুটবলার যোগ করেন, ক্রিস্টিয়ানোর আগে পর্তুগাল কিছুই জেতেনি। ২০১৬ সালের ইউরো জয় আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্ব বহন করে।

ক্যারিয়ারে প্রায় এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা রোনালদো বর্তমানে নটিংহ্যাম ফরেস্টের সাবেক কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর অধীনে আল নাসরের নতুন মৌসুমের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০২৮ ইউরোর সময় তার বয়স হবে ৪৩ বছর।

একাত্তর/এসি
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর