সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনায় নাকি ষড়যন্ত্র, খতিয়ে দেখা হবে: রিজভী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এম সাইফুর রহমান যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন, তখন ব্যাংক কিংবা শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিলো না। অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে তিনি দেশের অর্থনীতি পরিচালনা করেছেন। অথচ পরবর্তীতে বিগত ১৭ বছরে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং দেশের অর্থনীতিকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।

এম সাইফুর রহমানকে ‘জাতীয়তাবাদী শক্তির অন্যতম গৌরব’ হিসেবে আখ্যায়িত করেন রিজভী। তিনি বলেন, সাইফুর রহমানের রাজনৈতিক আদর্শ ও অর্থনৈতিক দূরদর্শিতাকে পাথেয় করে আগামী দিনে দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে।  

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানকে তাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশে একটি...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর