ঢাবিতে হামলা ও জুলাই হত্যা: আট আসামির সিদ্ধান্ত বৃহস্পতিবার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগপত্র আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জমা দেয়।  

অভিযোগে সাজাহান, খালেদ হাসান সাইফুল্লাহ, সাইফুল ইসলাম শোভন, আব্দুল ওয়াদুদ ও শাওন সিকদারসহ একাধিক ব্যক্তিকে হত্যা এবং অন্তত ৩০০ জন শিক্ষার্থী ও পথচারীকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে ক্যাম্পাসে পুলিশ ও ছাত্রলীগ প্রবেশ করানোর সিদ্ধান্ত গ্রহণ এবং উসকানিমূলক নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশিষ্ট লেখক ও সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ তকমা দিয়ে উসকানিমূলক নিবন্ধ লেখা ও সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়।  

এছাড়া, ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা ও সহিংসতা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে উসকানি, হামলা ও নির্যাতনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শুরু হবে। 

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর