ইনুর ১০ বছরের সাজায় সন্তুষ্ট নয় প্রসিকিউশন, মৃত্যুদণ্ডের আবেদন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন দায়ের করা হয়।

এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে গঠিত তিনটি অপরাধের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেন। তবে রায়ে আদালত উল্লেখ করেন, তিনটি সাজা একসঙ্গে সমান্তরালভাবে চলবে; যার ফলে ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ট্রাইব্যুনালের দেওয়া ওই সাজায় প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট নয়। সাবেক এই মন্ত্রীর অপরাধের গুরুত্ব ও ব্যাপ্তি বিবেচনা করে তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েই এই আপিল করা হয়েছে।

এদিকে একই দিনে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর শুনানি শেষে আগামী সাত অক্টোবর এ মামলার যাবতীয় কার্যক্রম শেষ হতে পারে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

একাত্তর/এসি
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, আমীর হোসেন আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও উসকানির দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায়...
চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর