১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ শুরু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে রাজধানী থেকে খুলনা অভিমুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে সেখানে এক বিশাল উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের এই লংমার্চ জনগণের মৌলিক দাবি আদায়ের লংমার্চ। অবিলম্বে সংবিধান সংস্কার কমিটি গঠন করে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে, নতুবা গদি ছাড়তে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামের কারণে আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।


ঢাকা থেকে শুরু হওয়া এই লংমার্চটি খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে যাত্রার মাধ্যমে বিভিন্ন পথসভায় মিলিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

একাত্তর/এআরএস
কানেক্টিভিটির নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নির্বাচন কমিশন (ইসি) সোজা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও উপনির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড....
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।
আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর