১০ জনের বাংলাদেশ রুখে দিলো পরাক্রমশালী ভারতকে

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১০:৫০ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দুর্দান্ত শুরুর পর এবার ভারতকেও রুখে দিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

সুনীল ছেত্রির গোলে এগিয়ে যাওয়া ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে হার এড়াল বাংলাদেশ দলের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

মালের জাতীয় স্টেডিয়ামে সোমবার (৪ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই চোখ জুড়ানো ফুটবল খেলে যাচ্ছিল বাংলাদেশ। তবে ভালো স্ট্রাইকারের অভাবে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করার কারণে গোলের দেখা পাচ্ছিল না অস্কার ব্রুজোনের শিষ্যরা। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে সুনীল ছেত্রির গোলে ২৭তম মিনিটে এগিয়ে যায় ভারত। ডান দিক থেকে আক্রমণে উঠে উদান্ত সিং গোলপোস্টের দিকে এগিয়ে যান। তার দারুণ পাস থেকে ডি বক্সের মাঝ বরাবর থাকা সুনিল ছেত্রী বল পেয়ে বাংলাদেশের জাল খুঁজে নেন।  

৪০তম মিনিটে বা দিক থেকে পাল্টা আক্রমণে দারুণভাবে বল নিয়ে ডি-বক্সে ডুকে পড়ে বিপলু আহমেদ। কিন্তু সুযোগ কাজে লাগানোর আগেই ঝাপিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে আনেন ভাতের গোলরক্ষক। পরবর্তী পাঁচ মিনিটে আর কোনো গোল না হলে পিছিয়ে থেকে প্রধমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর খেলতে নেমে হতাশায় পড়তে হয় বাংলাদেশকে। ৫২তম মিনিটে ওয়ান টু ওয়ান পজিশনে কোলাকোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে হাল ছাড়েননি তপু বর্মন-ইয়াসি আরাফাতরা। মনে শক্তি যোগিয়ে কয়েকটি অসাধারণ আক্রমণও করেছেন। তবে পাচ্ছিলেন না গোলের দেখা।  

আরও পড়ুন: কারাগার থেকে মুক্তির দিন লাশ হয়ে ফিরলো রাজা

৬১তম মিনিটে মানভির সিংয়ের শট ঝাপিয়ে রক্ষা করেন আনিসুর রহমান জিকো। বসুন্ধরা কিংসের এ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। ৬৩তম মিনিটে তপু বর্মনের আক্রমণ বক্সের ভেতর প্রতিহত করেন শুভাশিস।  

৭৪তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল বাংলাদেশ। কর্ণার থেকে জামাল ভূঁইয়ার ক্রস লাফিয়ে উঠা রাকিবের মাথায় লেগে বল চলে যায় ডান দিকের দূরের পোস্টে। সুযোগ পেয়ে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আরাফাত। এরপর আরো কয়েকটি সুযোগ আসে বাংলাদেশের পক্ষে তবে সেগুলো আর কাজে লাগাতে পারেনি ব্রুজোন শিষ্যরা। শেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সাফ চ্যাম্পিয়নশিপের চলমান আসর এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের দুই ম্যাচের পয়েন্ট ৪। অপরদিকে ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে ভারত। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে নেপাল।


একাত্তর/এসএ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর