আইপিএলে এবার মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:০৯ এএম

কলকাতার স্কোয়াডে সাকিবের ফেরার সাথে সাথে ফিরেছে কিছুটা স্বস্তি। ড্রেসিংরুমে চনমনে পরিবেশ, হাদরাবাদের বিপক্ষে ম্যাচটা জেতায় সাকিব নিজেও দারুণ উজ্জীবিত। আর একটা ম্যাচ জিততে পারলেও প্লে-অফে জায়গা করে নেবে নাইটরা। সাকিব কি সেই ম্যাচের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারবেন? বিশ্বকাপের আগে সাকিবের দারুণ একটা পারফরমেন্সই তো বদলে দিতে পারে সবকিছু।

সেই সাথে বাংলাদেশি দর্শকদের জন্য বাড়তি উত্তেজনার বিষয়, পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার (৭ অক্টোবর) মুখোমুখি হবে দুই টাইগার সাকিব আর মুস্তাফিজ। কে জিতবেন এই লড়াইয়ে? 

কোয়ালিফায়ারের আশা আগেই শেষ হয়ে গেছে, প্লে অফে গিয়ে এলিমিনেটরটাও যদি খেলা যায় সেটাই এখন কলকাতার জন্য বড় পাওয়া। বাকিদের সাথে প্রতিযোগিতা থেকে তো প্রায় ছিটকেই গিয়েছিল ওরা। 

ফ্লপ ক্রিকেটারদের নিয়ে একাদশ গড়ে আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রহস্যজনক কারণে সাইডবেঞ্চে বসিয়ে রেখে ভারতীয় ক্রিকেট অ্যানালিস্টদেরই তোপের মুখে পড়েছিল কলকাতা টিম ম্যানেজমেন্ট। 

আরও পড়ুন: ১০ জনের বাংলাদেশ রুখে দিলো পরাক্রমশালী ভারতকে

অবশ্য এটাও সত্যি, চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে খেললেও ব্যাটে-বলে আলো ছড়াতে পারেননি টাইগার বাঁহাতি অলরাউন্ডার। তবে ৯ ম্যাচ পর দলে ফিরে নিজেকে যেন অনেকটাই খুঁজে পেয়েছেন।

সানরাইজার্সের বিপক্ষে ফিরেই চার ওভার বোলিংয়ে সাকিব দিয়েছেন ২০ রান, ইকোনমি মাত্র পাঁচ। দারুণ এক রানআউটে ফিরিয়েছেন ওদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে। তারপর অভিষ্কা শর্মাকে স্ট্যাম্পিয়ংয়ের ফাঁদে ফেলে আউট করেছেন ব্যক্তিগত ছয় রানে। 

কিন্তু পুরনো সেই হিসেবের খাতা খুলে বসার সময় তো এটা নয়। প্লে-অফে যেতে শেষ ম্যাচটায় জয় চাই। আর এবার সাকিবদের লড়াইটা মুস্তাফিজের দল রাজস্থান রয়েলসের বিপক্ষে। কলকাতার গেল নয় ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে এসেছে অলরাউন্ডার সাকিবের বোলিং ক্যারিশমার পাশাপাশি এবার ব্যাটিং সার্ভিসটাও দরকার হতে পারে কলকাতার। কারণ, মুস্তাফিজ নামের রহস্যের কিনারা এখনো খুব একটা করতে পারেনি আইপিএলের ব্যাটসম্যানরা। 


একাত্তর/এসজে
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর