গ্রেপ্তারের পর জামিন পেলেন ক্রিকেটার যুবরাজ সিং

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:৩৬ পিএম

ইনস্টাগ্রাম লাইভ সেশনে বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। পরে অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান এ অলরাউন্ডার।

রোববার (১৭ অক্টোবর) পুলিশ তাকে গ্রেপ্তার করলেও কয়েকদিন আগেই এ সংক্রান্ত মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন যুবরাজ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বছর ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেন যুজবেন্দ্র চাহাল। একই বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে আসেন যুবরাজ। লাইভ আড্ডায় তিনি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। ফলে তখনই তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। 

ভারতীয় এসসিএসটি আইনের ৩(১)(ইউ) এবং ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১৫৩বি ধারায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়। হরিয়ানার হিসার জেলার হান্সী শহরের রজত কালসান নামে এক ব্যক্তি এই অভিযোগ করেন। 

তার ভিত্তিতেই রোববার গ্রেপ্তার হন যুবরাজ। পরে অন্তর্বর্তী জামিনও পেয়ে যান। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, সেটিও তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন।

তবে চহালের বিরুদ্ধে ওই মন্তব্য করার পরেই যুবরাজ টুইটারে ক্ষমা চেয়েছিলেন। 

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা রকি হত্যাকাণ্ডে দুই ভাই গ্রেপ্তার

যুবরাজ বলেছিলেন, আমি কখনও কোনো জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভিপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।


একাত্তর/আরবিএস 

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
জর্ডানের পর এবার বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসবে নাম লেখাতে পুরোপুরি প্রস্তুত মধ্য এশিয়ার আরেক দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার অভিজ্ঞ ফুটবলারদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর