বিশ্ব আসরে নিজেদের ইতিহাস বদলে দিতে চায় টাইগাররা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০১:৫৩ পিএম

বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলে দিতে টাইগারররা সুপার টুয়েলভ মিশন শুরু করছে। শারজায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ওদের প্রতিপক্ষ। 

সাম্প্রতিক অতীত বলছে শারজার উইকেট হতে পারে স্লো এন্ড লো। আর, তাই টাইগারদের উইনিং কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন। দলে ফেরার সম্ভাবনায় এগিয়ে নাসুম আহমেদ। 

খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। সরাসরি দেখা যাবে যাবে টি-স্পোর্টসে।

চেনা উইকেটও মুশফিকের কাছে এখন যেন রহস্যে ঘেরা। শারজার উইকেট তো একেবারেরেই অচেনা। ব্যাটটা কিছুতেই কথা বলছে না, ২২ গজে দাঁড়িয়ে মুশফিক নিজের সঙ্গেই নিজের কথা বলা-সুপার টুয়েলভে বড্ড দরকার মিস্টার ডিপেন্ডেবলের জ্বলে ওঠা।

মুশির কপালে দুশ্চিন্তায় ছাপ থাকলেও, সুপার টুয়েলভের লড়াই শুরুর আগে দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক মাহমুদুল্লাহ এবং কোচ রাসেল ডোমিঙ্গো। কারণ শুরুর ম্যাচটাই শারজাহয়। 

ডোমিঙ্গো বলেন, ‘শারজাহ আমার মনে হয় মিরপুরের হোম অফ ক্রিকেটের মতোই। নতুন উইকেটে রান কম হয় আমরা খুব ভালো পাওয়ার হিটিং সাইড না, তাই ছোট বাউন্ডারি সুবিধা হতে পারে আমাদের জন্য। স্পিনারদের বলও নিচু হবে এলবিডব্লিউ’র সুযোগ বাড়বে’।

ডোমিঙ্গোর কথায় আরো জানা গেলো উইনিং কম্বিনেশন ভাঙ্গার ইঙ্গিত। তবে কি একজন স্পিনার খেলানো হবে বাড়তি? অনুশীলনে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সংগে নাসুম আহমেদের লম্বা ক্লাস দেখে সেই আভাসটাই পাওয়া গেছে। 

ডোমিঙ্গো বলেন, ‘এখানকার উইকেট কন্ডিশনে বেশি উচ্চতার স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। তবে এখনও একাদশ নিয়ে কিছু ভাবিনি। সব মাথা রেখেই সিদ্ধান্ত নেয়া হবে’।

ম্যাচের আগের দিন অনুশীলনে করেননি সাকিব আল হাসান। লিটন, সাইফুদ্দিনরাও নিয়েছেন বিশ্রাম। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই হয়েতো ওরা কিছুটা নির্ভার। 

লংকানদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে টাইগারদের জয়ের স্মৃতি বেশ টাটকা। সুপার টুয়েলভে হ্যাটট্রিক চান্স। জিতলে মোন্টামটাম পেয়ে যাবে টাইগাররা। সুযোগ হবে, সব সমালোচনার কড়া জবাব দেয়ার। 

আরও পড়ুন: চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার দায় স্বীকার আরও তিনজনের

কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠেও একই সূর। তিনি বলেন, ‘বাইরে কে কি বললো তাতে কান দেওয়া আমার কাজ নয়। আমার লক্ষ্য শুধু দলকে পরবর্তী ম্যাচের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা। কোচিংয়ের দায়িত্বে থাকলে খেলোয়াড়দের নজরটা মাঠের দিকে রাখাটা কাজেরই অংশ। আমি সেই কাজটাই করছি’। 

সব পেছনে ফেলে সত্যিই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সুপার টুয়েলভ শুরু করলে টাইগারদের বিশ্বকাপ স্বপ্নের নিভু নিভু প্রদীপটা পাবে জ্বলে ওঠার জ্বালানি। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর