রাতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সেয়ানে সেয়ানে টক্কর

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৩:০২ পিএম

আনপ্রেডিক্টেবল পাকিস্তান কি ধরে রাখতে পারবে অপরাজেয় ধারা, নাকি শক্তিশালী অস্ট্রেলিয়া দ্বিতীয়বার জায়গা করে নিবে ফাইনালে। 

রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে দুদল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগে আকাশচুম্বি আত্মবিশ্বাসী পাকিস্তান দল। কারণ এই দলটিই এবারের বিশ্বকপে এখন পর্যন্ত একমাত্র অপারিজত দল।

পাকিস্তানের তাবুতেই আছে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক বাবর আজম। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্ট মিলে পাকিস্তান দারুণ ব্যালেন্সড একটা দল। 

পরামর্শক ম্যাথু হেইডেনের ছোঁয়ায় ব্যাটিংয়ে রীতিমতো ইস্পাত কঠিন দলটার ওপেনিং। ৭২ গড়ে ২১৪ রান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। বাবর আজমের উইলো থেকে এসেছে ২৬৪। পাঁচ ম্যাচের চারটাতেই ফিফটি।   

বিগ ক্ল্যাশে পাকিস্তানের জন্য বড় অ্যাডভান্টেজ। ম্যাচ হবে বাবর আজমদের চেনা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

যেখানে ম্যান ইন গ্রিনরা অপরাজিত আছে টানা আট ম্যাচে। এই মাঠে সবশেষ দুই দেখায় অজিদের বিপক্ষে সহজ জয়ও আছে পাকিস্তানের। সব কিছু পক্ষে থাকলেও আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে নিয়ে প্রেডিক্ট করা কঠিন বটে।

আরও পড়ুন: টঙ্গী ব্রীজ দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ

সুপার টুয়েলভের গ্রুপ অফ ডেথে অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারলেও, বাকি চারটাতে প্রতিপক্ষেকে রীতিমত উড়িয়ে দিয়ে জয় তুলেছে। 

যার দুইটা আবার সেমির ম্যাচ ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তানের কপাল পুড়তে পারে অজিদের বোলিং যদি অগ্নিমূর্তি ধারণ করে।

এক্স ফ্যাক্টর বনে যেতে পারেন পাঁচ ম্যাচে ১১ উইকেট শিকার করা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক, প্যাটট কামিন্স, জশ হ্যাজলউড পেস ট্রায়ো তো যে কোন দলের জন্যই বড় হুমকি। 

দুদলের মুখোমুখি ২৩ দেখায় এগিয়ে পাকিস্তান। ওদের ১৩ জয়ের বিপরীতে অজিরা জিতেছে ৯ ম্যাচে। তবে পরিসংখ্যান শুধুই একটা সংখ্যা।

বিগ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে পাকিস্তানের চোখ নিজেদের দ্বিতীয় শিরোপার পথে। আর অস্ট্রেলিয়া অধরা বিশ্বকাপটা ছুঁতে পাকিস্তানের বাঁধা টপকাতে মরিয়া ক্রিকেট খেলতে চাইবে।   


একাত্তর/আরএইচ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর