সেক্সটেপ কাণ্ডে বেঞ্জেমার এক বছর জেল

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম

ফরাসি জাতীয় ফুটবল দল ও ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় করিম বেঞ্জেমার বিরুদ্ধে সতীর্থের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগের সত্যতা পেয়েছে আদালত। এ অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। 

জাতীয় দলের আরেক ফুটবলার ম্যাথিউ ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে গত মাসে বেঞ্জেমাসহ পাঁচজনের বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে এক ট্রেনিং ক্যাম্পে থাকাকালীন ভ্যালবুয়েনার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন তারা। 

আরও পড়ুন: রাতে ম্যান সিটি-পিএসজির টক্কর, নামছে রিয়ালও

এ অভিযোগের পর সাময়িকভাবে ফ্রান্সের জাতীয় ফুটবল দলে জায়গা হারান বেঞ্জেমা ও ভ্যালবুয়েনা। তবে এ অভিযোগ অস্বীকার করে বেঞ্জেমা দাবি করেন, তিনি ভ্যালবুয়েনাকে ভিডিওটি সরাতে সাহায্য করতে চেষ্টা করছিলেন। 

তবে তার এ দাবি আদালতে ধোপে টেকেনি। পাঁচ আসামিকেই দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া হয়। 

এ রায়ের বিপক্ষে আপিল করার ঘোষণা দিয়েছেন বেঞ্জেমার আইনজীবীরা। রায় ঘোষণার সময় বেঞ্জেমা বা ভ্যালবুয়েনা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। 

তবে ঘটনার পর জাতীয় দলে ফিরেছেন বেঞ্জেমা। বুধবার (২৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। 


একাত্তর/এসজে

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর