প্রথম টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১:৫৪ এএম

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে সফররত পাকিস্তানকে বোলিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অধিনায়ক টস সম্পন্ন করে। টসে জিতে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয়। 

এই টেস্ট ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পূরণ হচ্ছে তার বাংলাদেশের জাতীয় দলে  অভিষেকের স্বপ্ন। 

আরও পড়ুন: হ্নীলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেললেও কোনটিতেই জিততে পারেনি। স্বান্তনা হিসেবে রয়েছে কেবল একটি ড্র। 

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি। 


একাত্তর/আরএইচ

চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
দীর্ঘদিন ধরে ফর্মের তুঙ্গে থাকা ফিল ফোডেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! মাঠের ভেতরে-বাইরে চড়াই-উতরাই, অফ-ফর্ম আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন নিজের ছায়া হয়ে উঠেছিলেন। তবে, সব মেঘ কেটে...
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি যখন সবকিছু কেড়ে নিয়েছিলো, তখন সমুদ্রের বিশাল জলরাশি শুধু ঘরবাড়িই ভাসিয়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছিল বহু ভালোবাসার গল্পও। তবে সেই দানবীয় সাগরের জলরাশিই আজ এক...
দীর্ঘদিনের বিরতি ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত 'ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা' (ডিভি) লটারি। সাবেক ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধ করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর