লঙ্কানদের জালে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলার মেয়েরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:০৫ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) রাতে কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়। 

হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। একটি করে গোল করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী। আগামী বুধবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের ১১ পয়েন্ট। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৯।

বাংলাদেশ চেয়েছিল তারা লড়াই করে ফাইনালের টিকিট আদায় করে নেবে। সেটাই হয়েছে। কারণ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপাল, ভারতও ছিল। দারুণ খেলে নেপাল বিদায় নিয়েছে। হিমালয়ের কন্যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবার কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের বিপক্ষে গোল শূন্য ড্র হওয়ার পর শ্রীলঙ্কাকে ৬-০তে উড়িয়ে দিয়েছিল।

বিদায়ের পথে ছিল শক্তিশালী দল ভারত। সেই ভারত বাঁচা মরার লড়াইয়ে ১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠছে।

বিকালে কমলাপুর স্টেডিয়ামে ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। এই ম্যাচে ভারত হেরে গেলে বাংলাদেশ নেপাল ফাইনাল খেলার সুযোগ পেত। ভারত মরণ কামড় দিয়েছে নেপালের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট তুলে নেয়। যে কারণে একই মাঠে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমে সাফের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে ফিরেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।

আরও পড়ুন: 'বিদ্যমান আইনে বাহিনীগুলোর গুম-খুন তদন্তের ক্ষমতা নেই'

শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ হেরে আগেই বিদায় ঘণ্টা শুনেছে। রবিবার রিতু, মার্জিয়া, আনচিং, রিপা, নিলা, মনিকা, আঁখিদের গড়া শক্তিশালী একাদশ শ্রীলঙ্কাকে নিয়ে ছেলে খেলা করেছে। শ্রীলঙ্কা জালে ১২ বার পাঠিয়েছে বাংলাদেশ। গ্যালারিতে শীতের রাতে গ্যালারিতে অনেক নারী তাদের বাচ্চাদের নিয়ে খেলা দেখতে এসেছিলেন। গোল উৎসবে তারাও যেন আনন্দ উৎসব করলেন। একের পর এক গোল আর গ্যালারির দর্শক আনন্দে মাতোয়ারা। 


একাত্তর/এসএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর