রাফায়েল নাদাল করোনা আক্রান্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম

টেনিস তারকা রাফায়েল নাদাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার (২০ ডিসেম্বর) এক টুইটবার্তায় করোনা পজিটিভ হওয়ার খবর দেন তিনি। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলে সেখান থেকে স্পেনে ফেরার পর তার যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি। 

বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। আর এক সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা।

আরও পড়ুন: বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

তবে করোনায় আক্রান্ত হওয়ার ফলে তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ বড় প্রশ্নের মুখে পড়ে গেল।

আবু ধাবির প্রতিযোগিতায় নাদাল হেরে যান অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে। তারপরেই তিনি জানিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তাঁর খেলা অনিশ্চিত। 

এবছর ফরাসি ওপেনে সেমিফাইনালে হেরে যান তিনি। তারপর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হন।


একাত্তর/এসজে

নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
আগামী বছর ক্যারিয়ার শেষ করার কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। কোমরের দুই দফা অস্ত্রোপচার শেষে এখন তিনি কোর্টে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর