২০২৪ সালেই ক্যারিয়ার শেষ করতে চান নাদাল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

আগামী বছর ক্যারিয়ার শেষ করার কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। কোমরের দুই দফা অস্ত্রোপচার শেষে এখন তিনি কোর্টে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কে নাদাল বলেন, ‘আগেও বলেছি ২০২৪ সালই আমার সম্ভাব্য শেষ বছর। এখনো সেটাই ধরে রেখেছি। কিন্তু এখনো শতভাগ নিশ্চিত হতে পারছি না।’ খবর এএফপি’র।

৩৭ বছর বয়সী নাদাল মে মাসে জানিয়েছিলেন জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় কোমরের ইনজুরিতে পড়ার পর তিনি শক্তিশালীভাবেই কোর্টে ফিরে আসার চেষ্টা করছেন। এ পর্যন্ত নাদাল ২২টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন।

সোমবার তিনি বলেছেন, ‘আমি আবারো প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে খেলতে চাই। আমার এখন লক্ষ্য শুধুমাত্র ফিরে আসা, রোলা গাঁরো কিংবা অস্ট্রেলিয়ায় জয়ী হওয়া নয়। আমি কাউকে দ্বিধায় ফেলতে চাইনা। যে কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি তা সম্পর্কে অবগত আছি। এর মধ্যে সবচেয়ে বড় বাঁধা হলো আমার বয়স, অন্য বিষয়টি হলো শারীরিক সমস্যা। তবে সব কাটিয়ে আবারো কোর্টে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’

এ পর্যন্ত দুইবার তার কোমরে অস্ত্রোপচার করাতে হয়েছে। সর্বশেষ জুনে যে অস্ত্রোপচার হয়েছে তা থেকে সেরে উঠতে নাদালের  কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে।

 

একাত্তর/জো
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
ইনজুরি আর নেইমার জুনিয়র- এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ! কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই পোস্টার বয়। আশা ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর