জোকোভিচের ওপর ক্ষুব্ধ অস্ট্রেলীয়রা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:২৩ এএম

বিশ্ব টেনিস তারকা নোভাক জোকোভিচের ওপর বেজায় খেপেছেন তার অস্ট্রেলীয় ভক্ত ও সমর্থকরা। খেপার কারণও আছে। করোনা আতঙ্কে যখন গোটা বিশ্ব কাঁপছে, তখন টিকা না নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে চলেছেন জোকার। 

আগামী ১৭ জানুয়ারি মেলবোর্নে শুরু হতে চলেছে বছরের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে সেখানে সব খেলোয়াড় ও কর্মকর্তাদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি টিকা না নিতে চায় তাহলে বিশেষ ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া যাবে। সেই ছাড়ের জন্য আবেদন করার পর জোকোভিচকে অনুমতি দেওয়া হয়েছে টিকা ছাড়াই টুর্নামেন্টে অংশ নেওয়ার। 

তবে করোনার সংক্রমণে জর্জরিত বহু অস্ট্রেলীয় যখন দেশের ভেতরে-বাইরে কোথাওই ভ্রমণ করতে পারছেন না তখন এই বিশেষ ব্যবস্থায় চটে যাওয়াই স্বাভাবিক। মহামারি শুরুর পর থেকে সেখানে প্রথমবারের মতো দৈনিক প্রায় ২৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। 

আরও পড়ুন: পরবর্তী প্রজন্মের জন্য জয়ের উদাহরণ রেখে যাচ্ছি: এবাদত

সাধারণ মানুষের ওপর যখন এতো কড়াকড়ি, তখন তারকা হওয়ার খাতিরেই জোকোভিচকে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করছেন সমালোচকরা। 

তবে টুর্নামেন্ট আয়োজনকারীরা বলছে, জোকোভিচকে কোন বিশেষ সুবিধা দেওয়া হয়নি। আবেদন করা ২৬ জনের মধ্যে মাত্র কয়েকজনেই অনুমতি দেওয়া হয়েছে টিকা না নিয়ে খেলার। এতে যেন কোন প্রকার অন্যায় না হয় তা নিশ্চিত করতে তারা অতিরিক্ত সতর্ক ছিলেন বলেও জানিয়েছেন তারা। 

এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি জোকোভিচ। তবে তিনি টিকা নিতে আগ্রহী নন বলে গত এপ্রিলে জানিয়েছিলেন। বলেছিলেন, তিনি চান না কেউ তাকে টিকা নেওয়ার জন্য জোর করুক। 

এক ইন্সটাগ্রাম পোস্টে জোকো বলেছেন, 'চলো ২০২২। আগামী কয়েক সপ্তাহ টেনিসেই বাঁচতে এবং নিঃশ্বাস নিতে প্রস্তুত আমি।' 


একাত্তর/এসজে 

নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচকে পরাজিত করে টেনিস ইতিহাসের পাতায় নতুন নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ। ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর