বাংলাদেশের ব্যাটিং কোচের পদত্যাগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম

বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাশওয়েল প্রিন্স।

প্রিন্সের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইএলও) জানিয়েছে,  বুধবার  (৯ ফেব্রুয়ারি) থেকেই এই পদত্যাগ কার্যকর হবে। সে হিসেবে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এবং আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না তিনি।

আইএলও বলছে, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই মূলতঃ বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রিন্স। 

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, আমরা কিছুক্ষণ আগে তার পদত্যাগের ই-মেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: সেই নারী পর্যটককে গণধর্ষণের আলামত পায়নি চিকিৎকরা

গত বছরের জুলাইয়ে প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। শুরুতে জিম্বাবুয়ে সফরের সময় এই সাবেক প্রোটিয়া ব্যাটার বাংলাদেশ দলের সঙ্গে শর্ট-টার্মে যোগ দিলেও পরে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।


একাত্তর/এসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর