ডারবান টেস্টের প্রত্থম দিন

অস্বস্তিতে টাইগাররা, চার উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ২৩৩

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:০২ এএম

ডারবানে প্রথম টেস্টের প্রথম সেশনটি টাইগারদের জন্য ছিল হতাশার। প্রোটিয়াদের দাপুটে ব্যাটিংয়ে হতাশায় পুড়তে হয়েছে টাইগার বোলারদের। 

কিন্তু দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়াদের অস্বস্তি বাড়িয়েছে বাংলাদেশ। বিপজ্জনক এলগারকে ফেরানোর সাথে সাথে তুলে নিয়েছে চারটি উইকেট। 

কিন্তু শেষ বিকেলের প্রোটিয়া প্রতিরোধে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি মুমিনুলের দল। আলোক স্বল্পতায় খেলা হয়েছে ৭৬.৫ ওভার। ৪ উইকেটে প্রোটিয়ারা প্রথম দিন শেষ করেছে ২৩৩ রানে। 

সাইটস্ক্রিন ঝামেলায় ৩৫ মিনিট দেরিতে শুরু হওয়া খেলায় লাঞ্চের আগের সময়টা ছিল শুধুই দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। 

প্রথম সেশনে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৫ ওভারে ৯৫ রান। বিরতির আগে মিরাজের বলে এরউইর ক্যাচ মিসের পর কোনো উইকেট না হারিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

দ্বিতীয় সেশনে এবাদত কয়েকবার দারুণ লেংথে বল করলেও সাফল্য পাননি। পরে খালেদ আহমেদই এনে দেন প্রথম সাফল্য। এবাদতকে রিপ্লেস করা খালেদ আহমেদ ফেরান ডিন এলগারকে। 

খালেদের বাড়তি বাউন্সের বল হালকা সুইং করেছিল। এলগার তা বুঝতেই পারেননি! ফলাফল বল ব্যাটের কানায় লেগে জমা পড়েছে লিটন দাসের গ্লাভসে। ১০১ বল খেলা প্রোটিয়া অধিনায়ক ফিরেছেন ৬৭ রান করে। তার ইনিংসে ছিল ১১টি চারের মার। শুরুর আঘাতে ভাঙে ১১৩ রানের জুটিও।

উদ্বোধনী জুটি ভাঙার পর সারেল এরউইর দুর্ভাগ্যই বলতে হবে। মিরাজের বেশ বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে ফিরেছেন এই ওপেনার। ১০২ বলে এরউই করেন ৪১।

image

ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করছিলেন প্রোটিয়া দুই ব্যাটার কেগান পিটারসেন ও তেম্বা বাভুমা। থিতু হওয়ার চেষ্টা করছিলেন দুজনেই। এই সময় দ্রুত রান নেওয়ার তাড়া দেখাতে গিয়ে বিপদ ডেকে আনেন তারা।

পয়েন্টে বাভুমা তাসকিনের বল ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গেলে মিরাজের অসাধারণ ফিল্ডিংয়ে রানআউট হয়েছেন পিটারসেন। ডিরেক্ট হিটে ১৯ রানে থেমেছে এই ব্যাটারের ইনিংস।

তেম্বা বাভুমা অবশ্য এক প্রান্ত আগলেই খেলছেন। নতুন নামা রিকেলটনকে সঙ্গে নিয়ে ভালো কিছুর সম্ভাবনা দেখা গেলেও সেই জুটি স্থায়ী হয়নি। দারুণ বোলিং করা এবাদত হোসেনের বোলিংয়ে ভাঙে দুজনের ৩৪ রানের জুটি।

এবাদতের অফস্টাম্পের বাইরের বল টেনে পুল করতে গিয়েছিলেন টেস্টে অভিষেক করা রিকেলটন। বল টপ এজ হয়ে জমা পড়ে মিড অনে থাকা মুমিনুল হকের হাতে। তাতে ৪১ বলে ২১ রানে শেষ হয় প্রথম টেস্ট খেলতে নামা এই ব্যাটারের ইনিংস।

প্রোটিয়ারা শেষ বিকালে স্থায়ী জুটি গড়তে না পারার অস্বস্তি কাটিয়ে উঠে বাভুমা-ভেরিয়েনের ব্যাটেই রান ছাড়ায় দুইশ। পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করেন তারা। একপ্রান্ত আগলে বাভুমা তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম ফিফটি। ক্রিজে আছেন  ৫৩ রানে। তার সঙ্গী হওয়ার চেষ্টায় রয়েছেন কাইল ভেরিয়েনে (২৭)।

টাইগার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।


একাত্তর/জো 

রাতেই শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপের চলতি আসরের মূল লড়াই, হয় বাঁচা না হয় মরণ। মাঠের খেলাই হোক আরম, ট্রাইব্রেকারই হোক, শেষ পর্যন্ত গোলের ফয়সালাতেই নির্ধারিত হবে দলগুলো ভাগ্য। আর এই  নকআউট পর্ব তথা...
বিশ্বকাপের মঞ্চে এতদিন কেবল অংশগ্রহণকারী হিসেবেই সীমাবদ্ধ ছিল ‘বাফানা বাফানা’রা। ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালের ব্যর্থতাকে পেছনে ফেলে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে পা...
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মানেই তো টানটান উত্তেজনা, কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা ঘটল, তাকে এক কথায় বলা যায় চরম নাটকীয়তা আর বিশৃঙ্খলা! মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর