শ্রীলঙ্কায় প্রতিবাদকারীদের পাশে জয়াবর্ধনে-সাঙ্গাকারা

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০১:৪১ পিএম

অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে দেশটি। বৈদেশিক ঋণের বোঝা ও খাদ্য-জ্বালানি সংকটের পাশপাশি দেশটিতে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। সাধারণ মানুষের দুরবস্থা দেখে শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন দুই লঙ্কান ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সরকারকে দায়ি করার পাশপাশি দ্রুত সংকটের সমাধান চাইছেন তারা।

এক টুইট বার্তায় মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, শ্রীলঙ্কায় জরুরী অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের অধিকার উপেক্ষা করতে পারে না। মানুষের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা একদম উচিত হয়নি।

এদিকে সমস্যা সমাধানের দাবি জানিয়ে ইন্সটাগ্রামে সাঙ্গাকারা বলেছেন, শ্রীলঙ্কারনরা ভীষণ কঠিন সময় পার করছেন। একটা দিন কাটাতে মানুষের দুর্দশা ও ভোগান্তি দেখা হৃদয় বিদারক। জনগণ সমাধান চাইছে। অনেকেই সরব হচ্ছেন, কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখাচ্ছেন। রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তা ভাবনার বদলে সবার উচিত শ্রীলঙ্কার স্বার্থ দেখা। জনগণ শত্রু নয়, জনগনই দেশ। মানুষের আগামী রক্ষা করতে হবে।

জয়াবর্ধনেদের সুরে সুর মিলিয়েছেন ভানুকা রাজাপাকসেও। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান দেশটির সংসদ সদস্যদেরই দায়ি করেছেন।

ক্ষোভ প্রকাশ করে ভানুকা বলেছেন, তরুনদের আগামী নষ্ট করে দিয়েছেন তারা। এর পেছনে দায়ি ২২৫ জন (সংসদ সদস্য) মানুষ।

আরও পড়ুন: ২২ বছর পর নিখোঁজ বোনকে ফিরে পেলেন ভাই

গেলো কয়েক বছর ধরে দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে। বিদেশি ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার আজ এই অবস্থা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেন।

আর শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সংসদে সব রাজনৈতিক দলকে জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।


একাত্তর/আরবিএস  

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার এক অবিশ্বাস্য রূপকথা লিখল ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল তারা।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে আইসিসির সাথে বাংলাদেশের বিরোধ এখন নিছক সতর্কবার্তার পর্যায় পেরিয়ে বড় ধরনের ক্ষতির রূপ নিয়েছে।
বাংলাদেশ কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে নাকি নাম প্রত্যাহার করে নেবে? যদি তারা খেলে, তবে কি ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায়?
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর