দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৪১৩ রানের বড়ো লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া ক্যাপটেন এলগার। দুই ইনিংস মিলিয়ে তাদের রান দাঁড়ায় ৪১২।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে আটকে দিয়েও ব্যাট হাতে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে ফলোঅন টপকাতে না পারলেও সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে এলগারের দল।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম তিনটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নেন।
এদিকে ৪১৩ রানে লক্ষে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় নিজের খেলা প্রথম বলেই মহারাজার শিকার হন।
আরও পড়ুন: ডমিঙ্গোর করোনা পজিটিভ
এরপর ওয়ান ডাউনে নামা নামজুল হোসেন শান্ত মাত্র ১০ বল মোকাবিলা করে ব্যক্তিগত সাত রানে সাজঘরে ফেরেন। তার শিকারীও সেই মহারাজা। দলের সংগ্রহ তখন দুই উইকেটে ১১ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় ১৭ রানে ব্যাট করছেন তামিম ইকবাল (৬) ও মুমিনুল হক (১)।
একাত্তর/এসি
