ডমিঙ্গোর করোনা পজিটিভ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯:০২ পিএম

করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অ্যান্টিজেন টেস্টের পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

রোববার (১০ এপ্রিল) জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডারবান থেকে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পোর্ট এলিজাবেথে এসেছে ৫ এপ্রিল। তবে নিজ শহরে ডমিঙ্গো চলে আসেন আগের দিনই। আগে থেকেই কথা ছিল এই টেস্টর সময়টায় তিনি টিম হোটেলে থাকবেন না। এখন নেগেটিভ হওয়া পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হবে।

আরও পড়ুন: রানের পাহাড়ের দিকে দক্ষিণ আফ্রিকা

এদিকে প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও স্বস্তিতে নেই। বড় হারের পথেই এগিয়ে যাচ্ছেন মমিনুলরা।


একাত্তর/আরএ

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর