টেস্টে উন্নতি করতে আইপিএলকে ‘না’ সাকিবের

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৭:২০ পিএম

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে টেস্ট ক্যারিয়ারকে উন্নতি করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাবকে ফিরিয়ে দেন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ। সতীর্থ বেন স্টোকসের সাথে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।

একজন বিদেশি পেসারের বদলি খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন ২৫ বছর বয়সী সাকিব। কিন্তু টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেয়ায়, আইপিএলে খেলার আগ্রহ দেখাননি তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো একটি প্রতিবেদনে বলছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের সিরিজ চলাকালীন আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিলো, এমন দাবি করেছেন সাকিব।

কিন্তু সতীর্থ স্টোকসের পরামর্শে আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন সাকিব।

এ ব্যাপারে সাকিব বলেন, আমি আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি যাতে কাউন্টিতে খেলতে পারি। আমি চাই লাল বলের ক্রিকেটে নিজের স্কিল বাড়ুক।

আরও পড়ুন: দুর্ঘটনার দুইদিন পর মৃত্যু হলো কলম্বিয়ান ফুটবল তারকার

তিনি আরো বলেন, ক্যারিবিয়ান সফরে থাকার সময় প্রস্তাব পেয়েছিলাম আমি। এটি একটি সিদ্ধান্ত ছিলো, যা আমাকে নিতে হয়েছিল। আমার আশপাশে থাকা কয়েকজনের সাথেও এ বিষয়ে কথা বলি। তখন বুঝতে পারি, এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেয়া। আশা করি, টেস্ট ক্রিকেট খেলতে এটি আমাকে উৎসাহ দিবে এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে এখানে সেরা পারফরমেন্স করার দারুণ সুযোগ।


একাত্তর/আরএ

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর