নবজাতক ছেলেকে হারালেন রোনালদো

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০১:১৭ পিএম

মাত্র দু’দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আনন্দে ভাসছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই আনন্দে রেশ কাটতে না কাটতেই সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন রোনালদো।

রোনালদো ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয়, ছেলেকে হারানোর কষ্টে তারা বিধ্বস্ত।

পর্তুগিজ এই ফরোয়ার্ড লিখেছেন, 'গভীর দুঃখের সঙ্গে আমাদের শিশুপুত্রের মৃত্যুর খবর জানাচ্ছি। এটি যে কতো বড় যন্ত্রণা যা যেকোনো বাবা-মা অনুভব করতে পারেন। শুধুমাত্র আমাদের কন্যা সন্তানের জন্ম এই মুহূর্তে কিছু আশা এবং সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দিচ্ছে। চিকিৎসক ও নার্সদের তাদের বিশেষ যত্ন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।'

গত অক্টোবরেই রোনাল্ডো এবং তার জীবনসঙ্গিনী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। 

২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। এর পর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা এবং মাতেয়োর বাবা হন রোনাল্ডো। সেই বছরই নভেম্বরে জিওর্জিনা এবং তার প্রথম সন্তান আলানার জন্ম হয়। 


একাত্তর/আরবিএস  

স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর