সংঘর্ষের পর ঢাকা কলেজে স্থগিত মঙ্গলবারের ক্লাস-পরীক্ষা

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৪:৫৪ পিএম

রাজধানীর নিউমার্কেটে মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। কলেজের ফেইসবুক পেইজেও বিষয়টি জানিয়ে দেয়া হয়।

কলেজের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে দেয়া নোটিসে বলা হয়, "অনিবার্য কারনে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্হগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০:০০ টার মধ্যে কলেজে উপস্হিত থাকার জন্য অনুরোধ করা হলো।"

এর আগে সোমবার রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি দোকানে কেনাকাটা করতে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ চলতে থাকে। পরে মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

আরও পড়ুন: ডলারের দাম লাগামহীন, ব্যাংকেও মজুদ কমছে

রাত আড়াইটার দিকে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ফিরে যান।

সংঘর্ষের ফলে নিউমার্কেট এলাকার সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা যায়। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর