প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টের পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

আপডেট : ১৮ মে ২০২২, ০৩:৩১ পিএম

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আরও একটি সাফল্যের পালক নিজের মুকুটে জুড়ে দিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম, সবার কাছে যিনি পরিচিত ‘মুশি’ হিসাবে।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়েন এই ব্যাটসম্যান।

আগের দিন টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিককে পেছনে ফেলে কিছু সময়ের জন্য সে সিংহাসনে বসেছিলেন তামিম ইকবাল। তার সামনেও ছিল রেকর্ডের হাতছানি।

পানি শূন্যতার কারণে হাতের পেশিতে টান লাগায় ১৩৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন তামিম। পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ হতে তিনি ১৯ রান পেছনে আছেন।

বুধবার টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ইনিংসের ১২৩তম ওভারে লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে তামিমের আগেই মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক।

এই পাঁচ হাজার হাজার রান পূরণ করতে মুশফিকের লেগেছে ৮১ ম্যাচ এবং ১৪৯ ইনিংস। এই মাইলফলক পূরণের পথে মুশি হাঁকিয়েছেন ২৬ ফিফটিসহ ৭ সেঞ্চুরি।

পাশাপাশি মুশির নামের পাশে তিনটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও এখন মুশফিক।

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম বছরে এসে ২০১০ সালে এক হাজার রান করেন মুশফিক। প্রথম এক হাজার রান করতে মুশফিকের লেগেছিলো ৩৯ ইনিংস। 

আরও পড়ুন: বড়ো লিডের দিকে তাকিয়ে বাংলাদেশ

এরপর থেকে অবশ্য অদ্ভুত আরেক রেকর্ড করেছেন তিনি। এক থেকে দুই, দুই থেকে তিন ও তিন থেকে চার- মুশফিক প্রতিটি হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২৮ ইনিংসে।

আর, দেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিক চার থেকে পাঁচ হাজারের ক্লাবে পৌছালেন ২৬ ইনিংস খেলে। আগের সবগুলোর চেয়ে যা কম।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর