বড়ো লিডের দিকে তাকিয়ে বাংলাদেশ

আপডেট : ১৮ মে ২০২২, ১০:২৫ এএম

চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের সেঞ্চুরি আর তিন ফিফটিতে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। বুধবার (১৮ মে) টেস্টের চতুর্থ দিনে বড়ো লিড নিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় মুমিনুল হকের দল। 

এদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে এখন সাড়ে ১০টায় মাঠে নামবেন খেলোয়াড়রা। সকাল ১০টায় আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের পর ম্যাচ শুরুর নতুন সময় জানিয়েছেন।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনও ৭৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে লিটন দাস ও মুশফিকুর রহিম যথাক্রমে ৫৪ ও ৫৩ রানে অপরাজিত ছিলেন। 

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের অপরাজিত শতক ও জয়-লিটন-মুশফিকের অর্ধশতকে এখন চালকের আসনে রয়েছে।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭

বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭ ওভারে ৩১৮/৩ (আগের দিন ৭৬/০) (জয় ৫৮, তামিম ১৩৩ রিটায়ার্ড হার্ট, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ৫৩*, লিটন ৫৪*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ১৬-২-৫৫-১, রমেশ ৩১-৮-৮৩-০, এম্বুলদেনিয়া ২৭-৬-৩৯-০, ধনঞ্জয়া ১৩-২-৩৯-০, রাজিথা ১১-৪-১৭-২)


একাত্তর/এসি

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর