পশ্চিমবঙ্গে ট্রেন থেকে পড়ে নাইজেরিয়ার ফুটবলারের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২২, ০৫:৪৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলার।

ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে এসে হঠাত ট্রেন থেকে পড়ে যান ২৪ বছর বয়সি ওই ফুটবলার।

২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে।

ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

ওই ট্রেনের যাত্রীরা জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।


একাত্তর/এসএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর