ইউক্রেনের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে চূড়ান্ত পর্বে ওয়েলস

আপডেট : ০৬ জুন ২০২২, ১২:০০ পিএম

কার্ডিফ সিটি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ৬৪ বছরের অপেক্ষার পালা ঘুচলো ওয়েলসের। বুনো উদযাপনে মাতালো খেলোয়াড়রা, লাল রঙে উত্তাল গ্যালারিও। এ যেন বিশ্বকাপ জয়!

দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ওয়েলেস। 

অন্যদিকে, পরাজিত দল ইউক্রেনের খেলোয়াড়দের মন ভারি হয়ে ওঠে বিষাদে। সর্বশেষ ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। ওয়েলসের মতো এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এখনো। তবে মন খারাপ অন্য কারণে। রাশিয়ার হামলায় দেশটি এখন যুদ্ধবিধ্বস্ত। বিশ্বকাপ খেলার সুযোগ পেলে পূর্ব ইউরোপের দেশটির মানুষের মনে কিছুটা হলেও শান্তি ফিরে আসতো। সেটি এনে দিতে ব্যর্থ হওয়াতে ইউক্রেনের খেলোয়াড়দের চোখ ছিল অশ্রুসজল। 

৮২ মিনিটের দিকে দলের সেরা তারকা গ্যারেথ বেলকে উঠিয়ে নেন ওয়েলসের কোচ। রেফারি যখন শেষ বাঁশি বাজান তখন বেঞ্চ থেকে লাফিয়ে উঠলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। ওয়েলসের উদযাপনের শুরুটাও তাকে ঘিরে। বেঞ্চে বসে থাকা সতীর্থরা জড়িয়ে ধরলেন। মাঠ থেকে বাকিরাও ছুটে এসে বেলকে জড়িয়ে ধরলেন।

আরও পড়ুন: মেসিতে বিধ্বস্ত এস্তোনিয়া, টানা ৩৩ জয় আর্জেন্টিনার

গতরাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে ওয়েলস। তারা এখন বিশ্বকাপের বি গ্রুপে খেলবে। গ্রুপের বাকি তিনটি দল ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর