ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় মানুষের জয়

আপডেট : ১৩ জুন ২০২২, ০১:২২ পিএম

দ্রুত গতির ঘোড়াদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় বিজয়ি হয়ে রীতিমতো অসাধ্য সাধন করে ফেলেছেন রিকি লাইটফুট নামের এক রানার। 

সোমবার (১৩ জুন) এ খবর জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। 

ব্রিটেনের দেশ ওয়েলসের পোইস নামক এক জায়গায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ঘোড়া এবং মানুষ একসঙ্গে দৌড়ায়। গত দু’বছর করোনার জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা যায়নি।

দুইবছর পর শুরু হওয়া এ বার প্রতিযোগিতা কয়েক হাজার মানুষ এবং ৫০টি ঘোড়া অংশ নেয়। নিজ প্রজাতির সকলকে তো বটেই, প্রতিযোগিতায় ঘোড়াদেরও পেছনে ফেলে বিজয়ী হয়েছেন লাইটফুট। 

ফাঁকা জমি, জঙ্গলের মধ্যে দিয়ে ৩৬ কিলোমিটার দৌড়ের রাস্তায় দু’ঘণ্টা ২২ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন লাইটফুট। তাঁর পিছনে যে ঘোড়া ছিল সেটি আরও দু’মিনিট বেশি সময় নেয়।

৩৬ কিলোমিটার দৌড়ে জিতে লাইটফুট পেলেন প্রায় তিন লক্ষ টাকা। প্রতিযোগিতার ডিরেক্টর মাইক থমাস বলেন, লাইটফুট কামব্রিয়া দৌড় ক্লাবের সদস্য। তিনি ঘোড়াদের খুব সহজেই হারিয়ে দিলেন।

তবে এ দৌড়ের ইতিহাসে এ অসাধ্য লাইটফুট একাই সাধন করেননি, এর আগে ২০০৪ এবং ২০০৭ সালেও ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় জিতেছিল মানুষ। 


একাত্তর/এসএ

আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। এই জয়ের মধ্য দিয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।
এশিয়া কাপ ক্রিকেটের বাছাইপর্বে টানটান উত্তেজনার ম্যাচে আরব আমিরাতকে ১ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো কুয়েতের ক্রিকেটারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তাদের দেশের প্রথম জয়।আল আমিরাত স্টেডিয়ামে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর