আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল কুয়েত

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:১৭ পিএম

এশিয়া কাপ ক্রিকেটের বাছাইপর্বে টানটান উত্তেজনার ম্যাচে আরব আমিরাতকে ১ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো কুয়েতের ক্রিকেটারা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তাদের দেশের প্রথম জয়।

আল আমিরাত স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে দুর্দান্ত শুরু করেছিল আরব আমিরাত। মূলত চিরাগ সুরির অনবদ্য ইনিংসে ভর করে তারা ১৭৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায়।

তবে কুয়েতের হয়ে আট নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন এডসন সিলভা। ১৫ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।

কুয়েতের ওপেনিং জুটিতে ওঠে ৭৮ রান। ২৩ বলে ৩৫ করে আউট হন মোহাম্মদ ওয়াসিম। ৬১ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয়ে। এছাড়া ৩৩ রান করেন অরবিন্দ।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হাতে নিয়ে ১ বল বাকি থাকতে অনবদ্য জয় ছিনিয়ে নেয় কুয়েত। প্রথম উইকেটে ৫৩ রান যোগ করার পরে কিছুটা খেই হারালেও জয় তুলে নিতে ভুল করেননি কুয়েতের ব্যাটাররা।

ওপেনার রাবিজা সান্দারুয়ান করেন ২৫ বলে ৩৪। তাকে যোগ্য সঙ্গত দেন মিত ভাবসার ২৭ (২১)। ম্যাচের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন উসমান প্যাটেল ২১ (১৪) এবং এডসন সিলভা ২৫ (১৪)। মূলত তাদের ইনিংসে ভর করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় কুয়েত।


একাত্তর/এসএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর