ডি মারিয়াকে বরণ করে নিতে তুরিনে সমর্থকদের ঢল

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৫:৪২ পিএম

আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে যোগ দিতে ইতালির তুরিনে পৌঁছেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। সেখানে শুক্রবার (৮ জুলাই) মেডিকেলের পর আসবে দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা। মেডিকেলের জন্য তুরিনে অবতরণ করার পর থেকেই সমর্থকদের উন্মাদনার কেন্দ্রে এই আর্জেন্টাইন।

ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, জুভেন্টাসের মেডিকেলের জন্য পৌঁছালে কয়েক হাজার সমর্থক তাকে অভ্যর্থনা জানান। ডি মারিয়াও বিনয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান সমর্থকদের জার্সিতে অটোগ্রাফ দিয়ে এবং ছবি তুলে তাদের আবদার মিটিয়েছেন।

এক বছরের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন ডি মারিয়া। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওেয়ার সুযোগও থাকছে। 

গত মৌসুম শেষের আগে থেকেই তার জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছিল। দলবদলের ব্যাপারে আলোচনাও অনেক দূর এগিয়েছিল। তবে এরপর বার্সেলোনা তার প্রতি আগ্রহ প্রকাশ করায় ডি মারিয়া জুভেন্টাসের সঙ্গে আলোচনা স্থগিত করেন। স্প্যানিশ জায়ান্ট বার্সা শুরুতে আগ্রহ দেখালেও পরে আর আলোচনা আগে বাড়ায়নি।

তাই শেষ পর্যন্ত নিজের নতুন গন্তব্য হিসেবে জুভেন্টাসকে বেছে নিয়েছেন ডি মারিয়া। দীর্ঘ সাত মৌসুমে পিএসজির হয়ে খেলার পর ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করলেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।


একাত্তর/এসএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর