ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ পেসার শহীদুল

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৮:৩৯ পিএম

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের পেসার শহীদুল ইসলাম। আইসিসির অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী তাকে এই শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৩ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বলে, আইসিসি অ্যান্টিডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন শহীদুল এবং এ অপরাধে আগামী ১০ মাস সকল পর্যায়ের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। 

জানা যায়, শহীদুল গত ৪ মার্চ ঢাকায় অ্যান্টি ডোপিং ইউনিটের কাছে পরীক্ষার জন্য স্যাম্পল দেন। সেই স্যাম্পল পরীক্ষা করে এর মধ্যে নিষিদ্ধ ক্লোমিফেন পাওয়া যায় যা আসলে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং (ওয়াডা) কর্তৃক নিষিদ্ধ একটি উপাদান।

শহীদুল অপরাধ স্বীকার করেছেন। তবে কোনও অবহেলা কিংবা চিহ্নিত কোনো ভুল ছিল না তার। অসাবধানতাবশত তিনি নিষিদ্ধ এই পদার্থটি গ্রহণ করেছেন।

আর শহীদুলের এই নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে তার খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর কোনও উদ্দেশ্য ছিল না বলেই মাত্র ১০ মাসের শাস্তি দেওয়া হয়েছে তাকে। এবং ২৮ মে থেকে এই শাস্তি শুরুর তারিখ ধরা হয়েছে। ওই দিনই প্রাথমিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার ওপর। ফলে ২০২৩ সালের ২৮ মার্চ ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন ২৭ বছর বয়সী এই পেসার।


একাত্তর/জো 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর