প্রথম ওভারেই উইকেট পেল ফিজ ও শরিফুল

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৯:৩৯ পিএম

বড় রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না রেজিস চাকাভা। মুস্তাফিজুর রহমানের বলে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হলেন ইনিংসের প্রথম ওভারেই।

ডেলিভারিটি ছির একদমই নীরিহ। অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল বল। চাকাভা বলের পিচে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন গায়ের জোরে মারার। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে। ৬ বলে ২ রানে আউট চাকাভা। 

এদিকে চার বছর পর ওয়ানডেতে ফেরা সুখকর হলো না তারিসাই মুসাকান্দার জন্য। মুস্তাফিজের মতো নিজের প্রথম ওভারে উইকেটের দেখা পেলেন শরিফুল ইসলামও।

অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় টাইমিংয়র গড়বড়ে বল উঠে যায় স্রেফ ওপরে। বৃত্তের ভেতর কাভারে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন।

মুসাকান্দা বিদায় নিলেন ৫ বলে ৪ রান করে। ৩০৪ রান তাড়ায় জিম্বাবুয়ে ২ ওভার শেষে ২ উইকেটে ৬।


একাত্তর/এসএ

অবশেষে নিজের জাত চেনালেন মিচেল স্টার্ক। কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতিয়ে দিলেন দলকে। কলকাতার হয়ে স্টার্ক মাত্র তিনজন বোলারের একজন যিনি এক ম্যাচে নিয়েছেন চার বা তার বেশি উইকেট।
সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর...
আইপিএলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মোস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস। দুই ম্যাচে মোস্তাফিজের উইকেট ৬।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতেই নাকাল সফররত ইংল্যান্ড। একশ ঘর পার করতে না করতেই ৭ উইকেট হারাল তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর