আইপিএলে একের পর এক চমক মোস্তাফিজের

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫৫ পিএম

আইপিএলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মোস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস। দুই ম্যাচে মোস্তাফিজের উইকেট ৬। এবারে চেন্নাইয়ের লড়াই মোস্তাফিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির বিপক্ষেও একাদশে জায়গা পাবেন দ্য ফিজ। রোববার রাত ৮টায় চেন্নাই-দিল্লি ম্যাচ।

হাতে অচেনা এক শহরের ম্যাপ নিয়ে মাথায় পার্পল ক্যাপ পড়ে বিশাখাপত্তনমে বাংলার মোস্তাফিজুর রহমান। যার কিনা একাদশেই জায়গা পাওয়ার কথা ছিলো না হয়তো সেই ফিজই এখন চেন্নাইয়ের মধ্যমণি। এখনো পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার।

প্রায় ২৫ কোটির বিশ্বকাপজয়ী মিচেল স্টার্করা যেখানে হালে পানি পাচ্ছে না সেখানে মোস্তাফিজ রাজ করছে। উচ্ছ্বাসতো এই টাইগার পেসারকেই মানায়।

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর পর গুজরাট টাইটান্স... চেন্নাই সুপার কিংসের ব্যাক টু ব্যাক দাপুটে জয়। এবারে এনকাউন্টারে চেন্নাইয়ের সামনে দিল্লি ক্যাপিটাল। পাঁচ বছর পর আইপিএল ফিরছে বিশাখাপত্তনমে।

এ যেনো মোস্তাফিজের অন্যরকম রিইউনিয়ন। গেলো বছর গায়ে জড়িয়েছিলেন দিল্লির জার্সি, ছিলেন ব্যর্থতায় মোরা। এমনই অবস্থা ছেড়ে দিলো দিল্লি । আইপিএলের ১৭ নম্বর আসরে ফিজের দল পাওয়া নিয়েই তৈরি হয়েছিলো শঙ্কা। সেখান থেকে ইয়োলো আর্মিদের ডেরায় এসেই যেন পুনর্জন্ম হলো বাংলার কাটার মাস্টারের।

দুই ম্যাচ খেলে ৮ ওভারে ৫৯ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৬টি উইকেট। ইকোনোমি ৭.৩৭। আর গড় ৯.৮৩। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট। 

এমন পারফর্ম্যান্সের পরও শঙ্কা দিল্লির বিপক্ষে পাবেন তো মোস্তা জায়গা। আগের দুই ম্যাচ ছিলো চেন্নাইয়ের ঘরের মাঠে। চিপক স্টেডিয়াম বিবেচনাতেই নাকি মোস্তাফিজ ঢুকেছিলেন সেরা একাদশে। বিশাখাপত্তনমে কি আছে তার কপালে?

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, দিল্লির বিপক্ষে মোস্তা শুধু জায়গাই পাবেন না হবেন চেন্নাইয়ে ট্রাম্প কার্ড। বিশাখাপত্তনমের পিচ সাহায্য করবে কাটার মাস্টারের বোলিং অ্যাকশনকে। পাশাপাশি অভিজ্ঞতার কারণে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। দলের ব্যাটিং কোচ মাইক হাসিও দিয়েছেন তেমনই ইঙ্গিত।

বিশ্লেষকরা বলছেন, মোস্তাফিজ প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন। একজন বাঁহাতি পেসার হিসেবে তিনি দারুণ অপশন। তার স্লোয়ার বল বেশ ভালো। যখন সে ডেথ ওভারে চাপের মুহূর্তে বোলিং করেন, তখনো নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারেন।

মাথা ঠাণ্ডা রেখেই ঠাণ্ডা মাথার খেলাটা খেলছেন টাইগার পেসার। পাথিরানা নাকি মোস্তাফিজ এমন আলোচনা সরিয়ে নিজের পারফর্ম্যান্সের ধারে চেন্নাইয়ের কাছে দ্য ফিজ এখন অটোচয়েজ।

একাত্তর/আরএ
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর