মেসির ‘হাসিতে’ খেপেছেন দর্শকরা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ পিএম

টিমমেইট পেনাল্টি মিস করেছে, আর লিওনেল মেসি হাসি ঠাট্টায় মেতেছেন। এতেই খেপে আগুন সমর্থকরা। সেই আগুন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলছেন, সবারই লিওনেল মেসির জাদুর মায়া নাকি কেটে গেছে। এজন্যই প্রি সিজনে ছয় ম্যাচে দল জয় পেয়েছে কেবল একটা।

মেজর লিগ সকারের নয়া মৌসুম শুরুর আগেই দুশ্চিন্তা মায়ামি শিবিরে। পেনাল্টি মিস করলো মেসির টিমমেট রবার্ট টেলর। হোর্দি আলবার সাথে হাসি তামাশায় মাতলেন দলের কাপ্তান। অথচ এই মিসেই জাপানের ক্লাব ভেসেল কোবের বিপক্ষে হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

মুহূর্তেই মেসির হাসির ছবি হয় ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা। সবার একটাই কথা এ আবার কেমন ক্যাপ্টেন, দলের হারে যার কিচ্ছু যায় আসে না। ইন্টার মায়ামির উচিত তার সাথে চুক্তি থেকে বেরিয়ে আসা... এমন কথাও বলছেন কেউ কেউ।

গেলো ম্যাচে হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির না খেলা নিয়ে হয়েছে তোলপাড়। জাপানের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। ৩০ মিনিটের এই সময়টায় জাপান ন্যাশনাল স্টেডিয়ামে তৈরি মেসি মোমেন্টস... ৪৬ বার বল টাচ করে ৭৯ শতাংশ পাস অ্যাকুরিসি রেখে গোল মুখে শট নেন দুটি। তবে তাতে করে ভাগ্যের শিকে ছেড়েনি।

গোলশূন্য থাকে নির্ধারিত সময়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাধে বিপত্তি। অদ্ভুত কারণে টাইব্রেকারে মেসি অংশ নেননি। তার উপর দু’বার অ্যাটেম্পট নিয়েও টেইলর ব্যর্থ হন।

হংকংয়ে দুয়ো শুনে আসা মেসিবাহিনী জাপানে সিক্ত ভালোবাসায়। কে জানতো তার শেষটা হতে চলেছে এমন হতাশার। এ যাত্রাতেও মেসি ভক্তরা বাড়ি ফিরলো মেসির গোল না দেখেই।

প্রি-সিজনে এই নিয়ে ছয়টি প্রীতিম্যাচ খেললো ইন্টার মায়ামি। হংকং একাদশ ছাড়া কারো বিপক্ষেই জয় পায়নি আমেরিকান ক্লাবটা। কোনোভাবেই আর কাজে লাগছে না মেসি ম্যাজিক। কাজে লাগছে না মিনি বার্সেলোনা প্রজেক্ট। নতুন সিজন শুরুর আগেই শুরু দুশ্চিন্তা।

ভ্রমণক্লান্তি আর ঠাসা সূচিতে এরইমধ্যে একাধিক প্লেযার পড়েছেন ইনজুরিতে। আর লিওনেল মেসিতো এখনো ফুল ফিট নন। ১৬ ফেব্রুয়ারি ফ্লোরিডাতে মেসিদের প্রি-সিজনের শেষ টুর।

মায়ামি খেলবে মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে। এমএলএস শুরুর আগে মার্তিনোর শিষ্যরা হাতে সময় মোটে এক সপ্তাহ। মেসিদের সামলাতে হবে ইনজুরির ধাক্কা, হারের ক্ষত, আর দুয়োধ্বনি তিক্ত অভিজ্ঞতা।

 

একাত্তর/আরএ
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর