জাপানকে হারিয়ে অ-২০ নারী বিশ্বকাপ স্পেনের দখলে

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০১:২১ পিএম

অনূর্ধ্ব ২০ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব বিজেতার আসনে স্থান দখল করে নিয়েছে স্পেনের অ-২০ দল। এরমধ্য দিয়ে গত অ-২০ নারী বিশ্বকাপের আসরের ফাইনালে জাপানের কাছে পরাজয়ের হিসাবও বরাবার করে নিলো দলটি। 

সোমবার বিশ্বকাপের ফাইনালে প্রথম ৩০ মিনিটেই মূলত জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে স্পেন। ১২ থেকে ২৭, এই ১৫ মিনিটেই স্পেন করেছে তিন গোল। তাতেই ম্যাচটা চলে যায় জাপানের ধরাছোঁয়ার বাইরে।

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ম্যাচের ১২ মিনিটে স্পেন পায় প্রথম গোলটা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ইমা গাবারো এগিয়ে দেন লা রোহিতাদের। এই গোলের পর তার গোলসংখ্যা দাঁড়ায় ৮-এ।

এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারায়ুয়েলো। ৫ মিনিট পর পেনাল্টি পায় স্পেন, স্পটকিক থেকে সালমার দ্বিতীয় গোলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই ম্যাচে ফেরার আভাস দেয় জাপান। গোল করেন সুজু আমানো। তবে সেটা শেষমেশ কেবল ব্যবধানই কমিয়েছে আগের বারের চ্যাম্পিয়নদের পক্ষে। ফলে শিরোপাটা এবার আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। জাপানকে হতাশ করে প্রথম শিরোপার উল্লাসে মাতে স্পেন।


একাত্তর/এসএ

গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
পুসকাস অ্যারেনায় শনিবার রাতে ইতিহাস গড়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। কিন্তু টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় পিএসজির কাছে ৪-৩ ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছোঁয়া হলো না...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বজুড়ে তাদের ফুটবলীয় প্রতিভা, স্কোয়াডের গভীরতা এবং ট্যাকটিক্যাল কৌশলেরই প্রমাণ দিচ্ছে। তবে, প্যারিসের এই ক্লাবটির...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর