বাস্তবতা মেনেই আরও উঁচুতে যেতে চান আর্সেনাল বস আর্তেতা

আপডেট : ৩১ মে ২০২৬, ০৭:৪২ পিএম

পুসকাস অ্যারেনায় শনিবার রাতে ইতিহাস গড়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। কিন্তু টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় পিএসজির কাছে ৪-৩ ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছোঁয়া হলো না গানার্সদের। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে মাঠ ছাড়তে হলো লন্ডনের ক্লাবটিকে। ম্যাচ শেষে আর্সেনালের হতাশ কোচ মিকেল আর্তেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লাবকে যদি ইউরোপ ও ঘরোয়া ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, তবে ক্লাব কর্তৃপক্ষকে এবার দ্রুত, স্মার্ট এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

বুদাপেস্টের এই মেগা ফাইনালে ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় কাই হাভার্টজের দুর্দান্ত গোলে লিড নিয়ে পিএসজিকে চমকে দিয়েছিল আর্সেনাল। তবে ম্যাচের ৬৫ মিনিটে ওসমানে ডেম্বেলের সফল পেনাল্টি কিকে সমতায় ফেরে প্যারিসের ক্লাবটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পুরো ম্যাচে অতিমানবীয় ডিফেন্স করা ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস শেষ পেনাল্টিটি মিস করলে গানার্সদের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন উল্লাসে মাতে পিএসজি।


ম্যাচ শেষে বিধ্বস্ত আর্তেতা সাংবাদিকদের বলেন, প্রথমেই আমি পরিবারের সাথে কয়েকটা দিন কাটাব, তারপর আমরা এই মৌসুমে কী করেছি তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করব। আমরা যদি আরও অন্য এক উচ্চতায় পৌঁছাতে চাই, তবে আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষা দেখাতে হবে। আমাদের সেই সামর্থ্য আছে, কিন্তু তার জন্য আমাদের খুব দ্রুত, স্মার্ট এবং চরম উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

ম্যাচের পরিসংখ্যান বলছিল পিএসজির একচেটিয়া আধিপত্যের কথা। পুরো ম্যাচে বলের দখল ছিল পিএসজির পায়ে ৭২ শতাংশ, যেখানে আর্সেনালের ছিল মাত্র ২৮ ভাগ। পিএসজি গানার্সদের তুলনায় চার গুণ বেশি আক্রমণ ও পাস সম্পন্ন করেছে। এই আক্রমণের ঝড় সামলাতে আর্সেনালের রক্ষণভাগে উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল জুটি প্রায় নিখুঁত ফুটবল উপহার দিয়েছেন। অতিরিক্ত সময়ে ননি মাদুয়েকে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে আর্সেনাল পেনাল্টি পেতে পারত বলে মনে করেন আর্তেতা। তবে, এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না এই স্প্যানিশ মাস্টারমাইন্ড, যদি এমন হতো, তেমন হতো, তা দিয়ে ফুটবল চলে না। যা ঘটেছে আমাদের সেটা মেনেই আরও উন্নতি করতে হবে।


ইউরোপের মঞ্চে এই ট্র্যাজেডির পরও আর্সেনালের জন্য সান্ত্বনা একটাই, দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে এবারই তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে। দলের এই স্বপ্নভঙ্গে কোচ আর্তেতার সুরেই সুর মিলিয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং মাঝমাঠের চালিকাশক্তি ডেক্লান রাইস। ওডেগার্ড বলেন, "ফুটবলে এই ধরণের বড় ম্যাচগুলো খুব সামান্য ব্যবধানে এদিক-ওদিক হয়ে যায়, আর টাইব্রেকারের ক্ষেত্রে তো ভাগ্যই বড় কথা। এটাই ফুটবলের বাস্তবতা এবং আমাদের এটি মেনেই সামনে এগিয়ে যেতে হবে।

এআরএস
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চলতি দলবদল মৌসুমের সবচেয়ে হাইভোল্টেজ ড্রামা 'হুলিয়ান আলভারেজ বনাম আতলেটিকো মাদ্রিদ' কাহিনিতে নতুন টুইস্ট! রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে উত্তর লন্ডনে টানতে ব্যর্থ হওয়ার পর...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
গত মে মাসে প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরার স্মৃতি তখনও তাজা! চ্যাম্পিয়ন হওয়ার মাত্র ৮৯ দিন পর নতুন মৌসুমে আবারও সেই একই আগ্রাসী রূপ নিয়ে মাঠে নামল গানাররা। মৌসুমের উদ্বোধনী ম্যাচেই নবাগত...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর