আল আমীনের বিরুদ্ধে স্ত্রী পেটানোর মামলা নিলো পুলিশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। 

আল আমিনে বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন এবং সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে আজ (শুক্রবার) মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ওয়াসার পানিতে আর ভর্তুকি নয়: মন্ত্রী

এদিকে বৃহস্পতিবার অভিযোগ দায়েরের ইসরাত গণমাধ্যমকে বলেছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থানায় জানিয়েছি। তবে আমি আপস এবং আবারও সংসার করতে চাই।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর