কাতার বিশ্বকাপে স্টেডিয়ামেই পাওয়া যাবে অ্যালকোহল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ পিএম

বিশ্বব্যাপী ফুটবল সমর্থকদের কথা চিন্তা করে কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে অ্যালকোহল রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। কাতারের নিজস্ব রীতিনীতির কথা মাথায় রেখে প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল, আসন্ন বিশ্বকাপে স্টেডিয়াম ও ফ্যানজোনে উন্মুক্তভাবে অ্যালকোহল পানের ব্যবস্থা রাখা হবে না। বৃহস্পতিবার এ খবর জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদনে।

তবে এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, কাতার বিশ্বকাপেও স্টেডিয়ামে দর্শকদের অ্যালকোহলের ব্যবস্থা থাকবে। তবে একটা গ্যালারির একটি নির্দিষ্ট জায়গা ও সময় ঠিক রেখে অ্যালকোহলের ব্যবস্থা রাখা হবে।

বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে ধর্মীয় রীতিনীতি ও অনুশাসনের কারণে অ্যালকোহল পানের বিষয়টি খুব একটা ভালোভাবে নেওয়া হয় না। এ কারণেই বিশ্বকাপে এটি নিষিদ্ধ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। স্টেডিয়ামসহ বিশ্বকাপের ফ্যান জোন ও লাইসেন্সধারী হোটেলেও পাওয়া যাবে অ্যালকোহল।

নাসের আল খাতের বলেছেন, ‘(বিশ্বকাপে) স্টেডিয়ামে অ্যালকোহল থাকবে। আমরা অন্যান্য সব বিশ্বকাপের মতোই এগোচ্ছি, যেখানে এটি (অ্যালকোহল) স্বাভাবিক বিষয়। কাতার বিশ্বকাপ অন্যান্য কোনো আসরের চেয়ে আলাদা নয়। তবে ম্যাচের দিন একটি নির্দিষ্ট সময় অ্যালকোহল পাওয়া যাবে না।’

এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘এসব ম্যাচ অনেকেই পরিবার ও শিশুদের নিয়ে দেখবে। তাদেরকে অ্যালকোহলমুক্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় ছেড়ে দিবো আমরা। বাকি সময়টা দর্শকরা নিজেদের মতো করে অ্যালকোহল পান করতে পারবে। ফ্যান জোন এবং হোটেলেও অ্যালকোহল সার্ভ করা হবে।’


একাত্তর/এসএ

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল শুরুর আগেই এক চরম বিতর্কিত বোমা ফাটিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর