টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন রুবেল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

সীমিত পরিসরের ক্যারিয়ার লম্বা করতে প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। একইসাথে জানিয়েছেন নিজেকে আর টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করেন না এই পেসার। অক্টোবরে শুরু হতে যাওয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেশের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগে তাকে পাওয়া যাবে না। 

নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন রুবেল। সিলেটে পরিবার নিয়ে অবকাশ যাপনে থাকা এ ক্রিকেটার বলেছেন, ‘আমি নিজেকে টেস্ট ক্রিকেটে আর বিবেচেনা করছি না। এজন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কোনও মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে।’ 

লাল বলের প্রতি নিজের ভালোবাসা থাকলেও বয়স বাড়ায় এ ফরম্যাটে ভবিষ্যৎ ধূসর মনে হচ্ছে ডানহাতি পেসারের কাছে, ‘বয়স বাড়ছে। আমার নিজের শরীরেরও তো একটি বিষয় আছে। এজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমার মনোযোগ বেশি। টেস্ট ক্রিকেট আমি পছন্দ করি। কিন্তু এখন আমার শরীর নিয়ে একটু ভাবতে হচ্ছে।’

১২ বছরের বেশি টেস্ট ক্যারিয়ারে ২৭ টেস্ট খেলে রুবেলের উইকেট কেবল ৩৬টি। রুবেল শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত এপ্রিলে ঢাকা লিগে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারের অলস সময় যাচ্ছে। টুকটাক ফিটনেস ট্রেনিং করছেন। কিন্তু বোলিং করছেন না দীর্ঘদিন। 


একাত্তর/এসএ

দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর