টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পেসার রুবেলের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ পিএম

রোববার টেস্ট ক্রিকেট থেকে পেসার রুবেল হোসেন অবসরের ইঙ্গিত দিলেও বিসিবি সূত্রে থেকে জানা গিয়েছিল অফিসিয়াল কোন মেইল তিনি দেননি। একদিন পর সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রুবেল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিশ্চিত করে জানালেন তার অবসরের কথা। সেখানে বলেন লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যাবেন তিনি।

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলার তার ক্যারিয়ারের অন্যতম অর্জন-এমন কথাও শোনালেন রুবেল। জানালেন তরুণরা যদি বেশি সুযোগ পায় সেক্ষেত্রে দেশের পাইপলাইন আরো মজবুত হবে। যারা রুবেলের পাশে ছিলেন এ সময় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের এ পেসার।

সেই পোস্টে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত  নিলাম.... বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

পেসার রুবেল আরও যোগ করেন, ‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

শেষ এক বছর ধরে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচেই তাকে বল হাতে মাঠে দেখা যায়নি। সর্বশেষ গেল বছর নিউজিল্যান্ডে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন এ পেসার, এরপর আর দেখা যায়নি তাকে। যদিও কয়েক মাস ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন রুবেল।


একাত্তর/এসএ

দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর