ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা নাকচ করলো বিসিসিআই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

ক্রিকেটের দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ শুরু করতে নিরপেক্ষ ভেন্যু হবার প্রস্তাব দিয়েছিলো ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই এর এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবার কোনও সম্ভাবনা আপাতত নেই। শুধু তাই নয় এই দলের মধ্যে কোন সিরিজের বিষয়ে বোর্ড নয়, সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। 

২০০৭ সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত ও পাকিস্তান। আর, ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেছিলো তারা। এরপর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না বিশ্ব ক্রিকেটের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান।

সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। শুধু আইসিসি বা এসিসির কোন আসরেই দেখা মিলে এই দুই দলের। তাই আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি।

নিজেদের মাটিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। এরিমধ্যে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান। পিসিবির সাথে আলোচনার পরই ভারতের কাছে প্রস্তাব দেয় ইসিবি। সেই প্রস্তাবে কোন আগ্রহ দেখায়নি বিসিসিআই।

আরও পড়ুন: নেইমারকে বিশ্বকাপ খেলতে দিতে চায়নি ওরা: তিতে 

বিসিসিআই কর্মকর্তা জানান, পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনা আপাতত নেই। আর্থিক লাভের জন্যই এ রকম একটি সিরিজ আয়োজন করতে চাইছে ইসিবি।

তিনি বলেন, ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে ইসিবির প্রস্তাব খুবই অদ্ভুত। তবে পাকিস্তানের বিপক্ষে ভারত কোনও সিরিজ খেলবে কি-না, তা বোর্ড নয়, সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

একাত্তর/এসজে 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর