পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:৫৪ পিএম

নারী এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ৭০ রানে বাংলাদেশকে থামিয়ে এক উইকেটের বিনিময়ে জিতে গেছে গত আসরের তৃতীয় দলটি। 

সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। 

ব্যাট করতে নেমে ৫০ রান না করতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। ৪৮ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে তারা। এরপর সালমা খাতুন ইনিংস সেরা ২৪ রান করে কোনোভাবে দলীয় স্কোর সত্তরের ঘরে নেন।

লতা ও জ্যোতির পর ১৬তম ওভারে তুবা হাসানকে ক্যাচ দিয়ে ওমাইমা সোহেলের শিকার হলেন সোবহানা মোস্তারি। আট বল খেলে দুই রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন তিনি। 

image


এরপর সপ্তম উইকেট হারায় বাংলাদেশ ৫৮ রানে, সালমা দ্বিতীয় রান নিতে গেলে রিতু মনি রান আউট হন। ১৮তম ওভারের তৃতীয় বলে এই উইকেট যাওয়ার পর নামে বৃষ্টি, তাতে প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়।

অবশ্য খেলা শুরু হতেই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। নাহিদা আক্তার হন রান আউট। সালমা অপরাজিত ছিলেন ২৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই পাকিস্তান তুলে নেন বিনা উইকেটে ৪০ রান। যে নাহিদা-সালমার বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা চুপষে যায়, তাদের বিপক্ষেই কিনা পাকিস্তানের দুই ওপেনার অবলিলায় ব্যাটিং করলেন। মুনিবা আলী ও সিদ্রা আমিন মিলে ৪৯ রানের জুটি গড়েন। 

image


সালমার বলে ১৯ বলে ১৪ রান করে মুনিবা উইকেট কিপার শামীমার তালুবন্দি হন। বাকি পথটুকু বিশমাহ মারুফকে নিয়ে সহজেই পেরিয়ে যান সিদ্রা আমিন। ৩৫ বলে ৪ চারে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনিবা। বিসমাহ ২০ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা (উইকেটকিপার), নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সোবহান মোস্তারি, সোহেলী আখতার, সানজিদা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনীবা আলী (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।


একাত্তর/এসজে

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর