নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১০:২৬ পিএম

বৈরি আবহাওয়ায় ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে গেল বিশ্বকাপের দুটি ম্যাচ। সোমবার জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকার পয়েন্ট ভাগাভাগির পর বেরসিক বৃষ্টি বুধবার (২৬ অক্টোবর) মাঠে গড়াতে দেয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ডের খেলাও। এক পয়েন্ট তুলেই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে।

বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ১-এ শীর্ষেই আছে নিউজিল্যান্ড। ৩ পয়েন্ট ও ৪.৪৫ রানরেট কেইন উইলিয়ামসনদের।

গ্রুপ ১-এর পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২, রানরেট ০.৪৫। সমান ম্যাচে ও সমান পয়েন্ট নিয়ে রানরেটে (০.২৩) পিছিয়ে থাকায় তিনে ইংল্যান্ডের অবস্থান।

আজ ইংলিশদের হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে আইরিশরা। ১.১৬ রানরেট নিয়ে আয়ারল্যান্ড আছে পয়েন্ট তালিকার চারে।

২ ম্যাচ খেলে ২ পয়েন্টের মালিক অস্ট্রেলিয়াও। কিন্তু স্বাগতিকদের রানরেটের (-১.৫৫) দুশ্চিন্তা নিয়ে পরের ম্যাচ খেলতে হবে।

আরও পড়ুন: ইংলিশদের হারের তেতো স্বাদ দিলো আইরিশরা

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির সুবাদে ১ পয়েন্ট পেলেও আফগানিস্তান গ্রুপ ১-এর তলানিতেই আছে, মোহাম্মদ নবীদের রানরেট -০.৬২।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর