ইংলিশদের হারের তেতো স্বাদ দিলো আইরিশরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৪:২৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আসছে একের পর এক চমক। শুরুতে নামিবিয়ার কাছে এশিয়ান চ্যাম্পিয়ানদের হার, আয়ার‌ল্যান্ডের কাছে হেরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের পর আজ আরেকটি চমক দেখলো ক্রিকেট বিশ্ব।

আইরিশদের বড়ো ভাই খ্যাত ইংল্যান্ডকে বৃষ্টি আইনে পাঁচ রানে হারিয়েছে তারা। 

খেলার যখন আরও পাঁচ দশমিক তিন ওভার বাকি তখন শুরু হয় অঝোর বৃষ্টি। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকে পাঁচ রানে বিজয়ী ঘোষণা করলো।

image


টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুব ভালো অবস্থানে ছিল না। বৃষ্টি নামার সময় ১৪ দশমিক তিন ওভারে পাঁচ উইকেটে ১০৫ রান ছিল তাদের।

বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসার পর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছিল ইংলিশরা। কিন্তু আজ শুরুতে ধুঁকতে থাকা ইংলিশরা শেষ পর্যন্ত পেলো আইরিশ তেতো স্বাদ। 

১৫৮ রানের জবাবে ব্যাট করাতে নমে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল। বাটলার আউট হয়ে যান শূন্য রানে। অ্যালেক্স হেলস আউট হন ৭ রানে। এরপর বেন স্টোকসও বিদায় নেন ৬ রানে।

ডেভিড মালান ৩৭ বলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও পারলেন না। ব্যারি ম্যকার্থির বলে আউট হয়ে যান। হ্যারি ব্রুক মাত্র ১৮ রান করে বিদায় নেন। মইন আলি ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। লিয়াম লিভিংস্টোন ২ বল খেলে করেন ১ রান। এ সময় নমে বৃষ্টি।

আইরিশ বোলার জস লিটল ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি, ফিনোড হ্যান্ড এবং জর্জ ডকরেল।


একাত্তর/এসি


ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর