কোহলির বিরুদ্ধে ভুয়া ফিল্ডিংয়ের অভিযোগের কি হবে?

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:৫০ পিএম

ভারতের কাছে হেরে যাবার পর বড় ধরনের এক অভিযোগ এনেছে বাংলাদেশ। বিরাট কোহলির বিরুদ্ধে ভুয়া ফিল্ডিং বা ফিল্ডিংয়ের ভান করার অভিযোগ এনে পাঁচ রান দাবি করেছে সাকিবরা। এই অভিযোগ আইসিসি কতোটা আমলে নেবে তা নিয়ে সংশয় থাকলেও বিতর্ক চলছে। 

ঘটনাটি বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হবার আগ মুহূর্তে। অক্ষর পটেলের বলে ডিপ অফ-সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে যান লিটন দাস। কোহলি দাঁড়িয়েছিলেন পয়েন্টে। আরশদীপ বল ছুড়ে ফেরত পাঠানোর সময়েই কোহলি বল কুড়িয়ে ছুঁড়ে দেয়ার ভঙ্গি করেন। 

মাঠের দুই আম্পায়ার মারাইস ইরাসমাস এবং ক্রিস ব্রাউনের নজর এড়িয়ে যায় পুরো ঘটনাটি। তৃতীয় আম্পায়ারও কোন ধরনের আপত্তি করেননি। বাংলাদেশের দুই ব্যাটারের তরফেও কোনও প্রতিবাদ আসেনি। তবে ম্যাচ শেষে এই নিয়েই কথা বলেছিলেন নুরুল হাসান। 

আইসিসির নিয়ম বলছে, ব্যাটারকে কোনও ভাবে বাধা দিলে বা বিভ্রান্ত করার চেষ্টা করা হলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসাবে দিতে পারেন। এক্ষেত্রে মাঠের দুই আম্পায়ার মনে করেননি, কোহলি কোনও অপরাধ করেছেন। 

তাই শাস্তিও দেয়া হয়নি। তবে বাংলাদেশ শিবিরে এই নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। খেলার সময় এনিয়ে কোন কথা না হলেও তুমুল কথা হয়েছে ম্যাচ শেষে। বাংলাদেশের ড্রেসিং রুমে এনিয়ে রীতিমতো অনেক হৈ চৈ হয়েছে বলে জানা গেছে। 

ম্যাচ শেষে নুরুর হাসান বলেন, আমরা সবাই জানতাম মাঠ ভিজে ছিল। তার মধ্যে ভুয়ো থ্রো করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকে ওই ঘটনা দেখেছে। আমাদের পাঁচ রান পাওয়া উচিত ছিল। তা হলে আমাদের দিকে ম্যাচ ঘুরে যেত। দুর্ভাগ্যবশত, সেটা হয়নি।

কোহলির ভুয়ো থ্রোয়ের ঘটনার পরেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। তার পরেই দ্বিতীয় বিতর্ক তৈরি হয়। বৃষ্টি থামার পরেই আম্পায়াররা খেলা শুরু করতে চাইছিলেন। সাকিব হাঁটু মুড়ে বসে মাটি কতটা ভিজে রয়েছে সেটা দেখার চেষ্টা করেন। দাবি করেন, কিছুটা সময় পর খেলা শুরু করার।

খেলা শেষে এনিয়ে কোন মুখ খুলেননি তিনি। সাকিব বলেছেন, ভারতের সঙ্গে খেললে এমনই হয়। আমরা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ কাজটা করতে পারলাম না। দারুণ ম্যাচ হল। দর্শকরাও নিশ্চয় খুব আনন্দ পেয়েছেন। দুটো দলও খেলে খুব আনন্দ পেয়েছে।


একাত্তর/এআর

মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।
সম্প্রতি দীর্ঘ সময় পর বিদেশ থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের মুখে পড়লেন বিরুস্কা দম্পতি। এক প্রতিবন্ধী এক অনুরাগীর প্রতি বিরাটের উদাসীন...
রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর